তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের চতুর্থ খেলায় ১-০ গোলে নাছির ট্রাবলস একাদশকে হারিয়ে দুলালপুর ফুটবল একাডেমী সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
গত রবিবার বিকাল ৪ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নাছির ট্রাবলস একাদশ বনাম দুলালপুর ফুটবল একাডেমী অংশ গ্রহণ করে। মেহেদী ডোর এন্ড ফার্নিচার এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত কোয়াটার ফাইনাল খেলায় দুলালপুর ফুটবল একাডেমীর মো. কাউসার সেরা খেলোয়ার নির্বাচিত হন।
হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার উপস্থিত থেকে সেরা খেলোয়ারের ট্রফি বিতরণ করেন। হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাংবাদিক মো. আইয়ুব আলী, সৈয়দ ইসমাইল স্যার ফুটবল একাডেমীর পরিচালক সৈয়দ মেহেদী হাসান, মো. জাকির হোসেন মাষ্টার, মো. নাছির উদ্দিন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম প্রিন্স,মো.তোফায়েল আহম্মেদ রাসেল,
সাংবাদিক রুহুল আমিন জুয়েল, মো. সফিকুল ইসলাম মুন্না, মো. হারুন অর রশিদসহ সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।
খেলায় প্রধান রেফারি ছিলেন মো.আতিকুর রহমান ভুইয়া এবং সহকারী রেফারি ছিলেন মো, হাবিবুর রহমান হাবিব ও বাসেত
খেলায় ধারা বর্ননাদেন হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার।
জানাগেছে, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর একই মাঠে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮