তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে গত সোমবার বেলা বারোটায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা
ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাংবাদিক
মো. কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮