তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় ঘরের খাট থেকে পরে ১১ মাসের শিশুর মৃত্যু হয়েছে।শিশুটির নাম তাহসিন আহম্মদ। সে উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
হাসপাতাল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘরের খাটে বসে থাকা অবস্থায় শিশুটি নড়াচড়া করতে গিয়ে খাট থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে শিশুটির বাবা-মা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির পিতা হাবিবুর রহমান জানান শিশু তাহসিন আহমেদ জ্বরে আক্রান্ত ছিল।তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে খাটে বসিয়ে প্রয়োজনীয় কাজ করছিলেন।
পরে খাটে বসে নড়াচড়া করা অবস্থায় শিশুটি খাট থেকে পাকা ফ্লোরে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাই।হোমনা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ বলেন, শিশুটি হাসপাতালে আসার আগেই পথে তার মৃত্যু হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮