প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৪, ১:৪২ পি.এম
হোমনায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া এ.কে.এম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।গতকাল
বুধবার-০৭ ফেব্রুয়ারি-বেলা ১১ টায় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ঘারমোড়া এ.কে. এম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফ সরকার এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন,মো. আক্তার হোসেন, কৃষ্ণসূত্র ধর,মো. ইব্রাহিম খলিল,মো. রফিকুল ইসলাম প্রমূখ।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মো. শিপন সরকার, সাংবাদিক আতিকুর রহমান, সাংবাদিক মোঃ আলাউদ্দিন, রুহুল আমিন জুয়েল, মো. শফিকুল, মো. ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও ছাত্র- ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
পরে দেশ- জাতি ও এসএসসি পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন মো. গিয়াস উদ্দিন মাষ্টার এবং আব্দুল আউয়াল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২