এস এ ডিউক ভূঁইয়া,
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং হোমনা থানার উদ্যোগে শনিবার বিকেলে বাগমারা সিদ্দিকীয়া ইসলামীয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক।হোমনা পৌর মেয়র অ্যাড.মো. নজরুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ,ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল,পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান,পৌরসভার ২ নং ওয়ার্ড আ'লীগ সভাপতি আবদুল আউয়াল সরকার, যুবলীগ নেতা জাকির হোসেন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন প্রমুখ।
সভায় স্থানীয় পর্যায়ে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি,মাদক, জুয়া ও যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, বাল্যবিয়েসহ সমাজের নানা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮