স্পোর্টস রিপোর্ট, সিলেট,
তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন পর্যন্ত ম্যাচে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। রোববার দ্বিতীয় সেশনে ব্যাট ও বল দুই বিভাগেই আধিপত্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভস ও কেভিন উইকহ্যামের দাপুটে ব্যাটিংয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে সফরকারীরা।
চা বিরতির আগে ২৮ ওভার ব্যাট করে ১৩১ রান যোগ করেছে ক্যারিবীয়রা। গ্রিভস ও উইকহ্যামের অবিচ্ছিন্ন জুটিতে ইতোমধ্যে এসেছে ১৪০ রান। এতে ওয়েস্ট ইন্ডিজের লিড বেড়ে দাঁড়িয়েছে ২২৯ রানে। হাতে রয়েছে আরও আট উইকেট।
এমন পরিস্থিতিতে ম্যাচ জিততে হলে টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও ছাড়িয়ে যেতে হবে বাংলাদেশকে। টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির ২১৫ রানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই লক্ষ্য পেরিয়ে জয় পেয়েছিল টাইগাররা।
এরপর আর কোনো টেস্টে ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সিলেট টেস্টেও সেই রেকর্ড ভাঙার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাগতিকেরা।
ওয়েস্ট ইন্ডিজের লিড ২২০ ছাড়িয়ে যাওয়ায় চতুর্থ ইনিংসে জিততে হলে বাংলাদেশকে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড অতিক্রম করতে হবে। অন্যদিকে, হাতে আট উইকেট থাকায় লিড আরও বাড়ানোর সুযোগ রয়েছে সফরকারীদের। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের দিকে ফেরাতে বাংলাদেশের সামনে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮