প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৪, ৩:৫২ পি.এম
হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণ আলু আমদানি।।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যহত রয়েছে। গতকাল শনিবার-৩০ মার্চ মার্চ থেকে-৪এপ্রিল-পর্যান্ত ছয়দিনে ২ হাজার ১শ নয় মেট্রিকটন আলু আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগে প্রতিদিন গড়ে ১-২ গাড়ি আলু আমদানি হলেও বর্তমানে সেই সংখ্যা দাড়িয়েছে ১৫-১৮ গাড়ি। কিন্তু বুধবার একদিনে ২৬ টি ভারতীয় ট্রাকে ৬৭৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে। তিনি আরো জানান, আলু যেহেতু কাঁচাপণ্য দ্রæত বাজারজাত করতে না পরলে পচে যাবে। তাই বন্দরের কার্যক্রম দ্রæত শেষে করে আমদানিকারকদের চাহিদা মোতাবেক গাড়িগুলো ছাড়করণ করা হচ্ছে।
এদিকে হিলি বাজার ঘুরে দেখা যায় আমদানি বৃদ্ধি পেলেও দামে কোন প্রভাব নেই। আগের দামেই বিক্রি হচ্ছে । ভারতীয় আমদানিকরা আলু ৩০ টাকা, হল্যান্ড -দেশীয় হাইব্রিড-৩২ টাকা এবং দেশী আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি কাস্টমসের সর্বশেষ তথ্য মতে গত ৬ দিনে হিলি স্থলবন্দরে ২ হাজার ১ শ নয় মেট্রিকটন আলু আমদানি হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২