ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
সকাল থেকেই শুরু হওয়া এ বিজ্ঞান মেলা বিকেল পর্যন্ত চলবে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মোট ১৮টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও সৃজনশীল বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার জামান, ভেটেরিনারি সার্জন ডা. মুনতাসির মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮