শওকত আলম, কক্সবাজার:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (HUMAN AID INTERNATIONAL) এর কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে।
এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, এবং সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম।
কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের আবেদনের প্রেক্ষিতে, সহকারী মহাসচিব সাঈদা সুলতানা এবং কেন্দ্রীয় কমিটির সুপারিশক্রমে, মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে সংস্থাটির প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে মোট ১৯ জন সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়েছে জেলা শাখার পূর্ণাঙ্গ কাঠামো গঠনের জন্য।
এদেশের গর্বিত মানবাধিকার নেত্রী, কলম সৈনিক ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন মানবাধিকারের প্রসারে কাজ করে চলেছেন দেশ-বিদেশে।
তাকে ও সহকারী মহাসচিব সাঈদা সুলতানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দ।
তারা বলেন,
“টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানবাধিকারের পতাকা উড়িয়ে আমাদের নেত্রী সেহলী পারভীন এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা তুলে ধরছেন—এটি আমাদের জন্য অনুপ্রেরণা।”
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, কক্সবাজার জেলা শাখা
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮