দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুরে অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বর দেশে ফেরার কথা বলে থাকলে, তার আগেই দেশে আসতে পারেন। তাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও জনগণের অর্থ লুটপাটের অভিযোগের বিচার করার কথাও বলেন তিনি।
তিনি আরও জানান, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত তার সহযোগীদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের কাছে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮