প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১১:০৭ এ.এম
হালদা নদী থেকে পাঁচ হাজার মিটার অবৈধ ঘেরাজাল জব্দ।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ৫০০০ -৫ হাজার- মিটার অবৈধ ঘেরা জাল জব্দ।
বুধবার -১৩ নভেম্বর- গভীর রাতে হাটহাজারী উপজেলার হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ- উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্ত থেকে অভিযান পরিচালনা করেন এ বি এম মশিউজ্জামান- উপজেলা নির্বাহী অফিসার -হাটহাজারী। এ সময় ১০ টি অবৈধ ঘেরাজাল প্রায় ৫০০০ -৫ হাজার- মিটার জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মো: আমিনুল ইসলাম।
অভিযানে সহযোগিতা করেন আইডি এফ কর্মকর্তা -সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২