প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৭:৪৩ পি.এম
হালদায় অভিযান ৮ হাজার মিটার জাল ও ২৫টি বড়শি জব্দ।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট থেকে শুরু করে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে ৮ হাজার মিটার জাল ও ২৫টি বড়শি জব্দ করার কথা নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী।
বুধবার (৫ নভেম্বর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত চলে এ অভিযান।
এ সময় উপস্থিত ছিলেন, হালদা নৌ পুলিশ ক্যাম্পের এএসআই মো: রমজান আলী ও তার সঙ্গীয় ফোর্স,
হালদা পাহারাদার মো: আলমগীর।
হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী জানান, আজ বুধবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত হালদা নদীতে আইন বাস্তবায়নে
হালদা নৌ পুলিশ ক্যাম্পের এ এস আই মো: রমজান আলীসহ উপজেলার গড়দুয়ারা ও মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট থেকে শুরু করে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে ২৫টি বড়শি ও চরগেরা জাল জাল ৮০০০মি লম্বা যার আনুমানিক বাজার মূল্য ২৪০০০০ টাকা। অভিযানের খবর পেয়ে আসামি সটকে পড়ে। হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২