প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৩:০৪ পি.এম
হাটহাজারী মির্জাপুর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
বৃহষ্পতিবার -৩ অক্টোবর- হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গপূজা-২০২৪ সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের নিমিত্তে ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক- পরিষদের সদস্য-সদস্যা- বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের প্রতিনিধীগণের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিগণ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের নিমিত্তে জাতী- ধর্ম- বর্ণ নির্বীশেষে সকলে একতা বদ্ধ হয়ে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করার জন্য একমত পোষন করেন।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২