প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ১:৩৫ পি.এম
হাটহাজারী কলেজে যুব রেড ক্রিসেন্ট শাখার উদ্বোধন।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারী সরকারি কলেজে বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিটের শুভ উদ্বোধন হলো।
বৃহস্পতিবার -৭ নভেম্বর- হাটহাজারী সরকারি কলেজ মিলনায়তনে হাটহাজারী সরকারি কলেজের প্রফেসর ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেডক্রিসেন্ট হাটহাজারী সরকারি কলেজে ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ। হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল আহসান লিটন।
যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সহ সম্পাদক কৃষ্ণ দাশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২