প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ১০:০৩ এ.এম
হাটহাজারীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত-১।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার আজিমপাড়া রাস্তার মাথার সামনে মোটরসাইকেল এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মাসুম-৩০- নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
শুক্রবার -৪ অক্টোবর- রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- মোটরসাইকেল দুটি হাটহাজারী বাসস্ট্যান্ডে মুখী আসার সময় একটি আরেকটিকে ধাক্কা দেয়। তখনই দ্রুতগামী মাসুমের বাইকটি ধীর গতিতে বাইককে ধাক্কা দিয়ে সাইনবোর্ডের খুটির সাথে সজোরে মাথায় আঘাত হয়। সাথে সাথে তার কান ও নাক দিয়ে রক্ত পড়ে। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সাইফুল ও ইকবাল জানান- মাসুমের বাড়ি আলীপুর। সে নগরীর একটি গার্মেন্টসে চাকরি করে। তার কাছে মোটরসাইকেল নেই। হয়তো কারো কাছে থেকে বাইক নিয়ে কোন কাজে গেছে। আসার সময় দূর্ঘটনার শিকার হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২