প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ১:২৩ পি.এম
হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন

সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ-এর ওপর হাটহাজারী ফিলিং স্টেশনে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, দুই দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে হাতে ব্লেড ও ক্ষুর দিয়ে আঘাত করে এবং গলার রগ কাটার চেষ্টা করে। জানা যায়, কিছুদিন পূর্বে ক্যাম্পাসে বহিরাগত কর্তৃক বাইক এক্সিডেন্টের শিকার হন রাজ মাহমুদ। ওই বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান না করে শিক্ষার্থীদের ওপর ছেড়ে দেয়। পরে মাসুম বিল্লাহ বিষয়টি সমাধান করেন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই আজকের এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়েছে।
এই বিষয়ে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, "আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি, দ্রুত সময়ের মধ্যে যেন অপরাধীদের গ্রেফতার করা যায়।"
বর্তমানে আহত চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২