
আজ শুক্রবার সাড়ে ৪ টায় হাকিমপুর -হিলি- পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র জামিল হোসেন এ বাজেট ঘোষণা করেন।
সাধারন সংস্থাপন- শিক্ষা- সংস্কৃতি ও খেলাধুলা- জনস্বাস্থ্য- পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা,দূর্যোগ ব্যবস্থাপনা ও জারুরী ত্রানসহ জনগণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে মোট ৩৯ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৩৩৬ টাকার এ বাজেট ঘোষণা করেন তিনি।
পৌর বাজেটে চলতি অর্থবছরের জন্য রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ২১২ টাকা। বিভিন্ন সংস্থা থেকে উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ১২৪ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১ লাখ ৯৮ হাজার ৪৭৪ টাকা। এর মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ১২৪ টাকা। আর রাজস্ব স্থিতি থাকবে ১ কোটি ৬০ হাজার ৭৩৮ টাকা।
পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম- কাউন্সিলর দুলাল হোসেন- কাউন্সিলর বাবুল হোসেন- কাউন্সিলর শামীম সরদার- কাউন্সিলর ফারুক মল্লিক- কাউন্সিলর রতন চন্দ্র- মহিলা কাউন্সিলর ইয়াসমিন সরকার চায়না- মহিলা কাউন্সিলর মোছা সেতু- মহিলা কাউন্সিলর উম্মে কুলছুমসহ আরো অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮