ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাতীয় ছাত্রশক্তি উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ মার্চ) শুক্রবার বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার আয়োজন করা হয়। এতে জাতীয় ছাত্রশক্তি হাকিমপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এছাড়াও ২০২৪ সালের জুলাই বিপ্লবের সামনের সারির জুলাই যোদ্ধারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন জাতীয় ছাত্রশক্তি হাকিমপুর উপজেলা শাখার আহ্বায়ক নাহিয়ান আল রিদওয়ান (মুগ্ধ)।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮