মো.সাগর ইসলাম,
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও চন্দন কর।
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল বাইন উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ মো. জামাল উদ্দীন সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহাগ রানা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম মুজাহিদ হরিপুর থানার উপপরিদর্শক এসআই সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন উপজেলা আইসিটি কর্মকর্তা জ্যোতির্ময় দেবনাথ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা দিলরুবা, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার রুমা বেগম, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামার ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮