স্পোর্টস রিপোর্ট, সিলেট,
প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তাঁর শতকে সিলেট টেস্টে শক্ত অবস্থান তৈরি করছে সফরকারীরা।
তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পর ম্যাচে বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, হজের দুর্দান্ত ব্যাটিংয়ে তা অনেকটাই ম্লান হয়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪২ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান হজ। শতকের ইনিংসে এখন পর্যন্ত ১১টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। অথচ প্রথম ইনিংসে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে মাত্র ১ রানেই সাজঘরে ফিরেছিলেন এই ব্যাটসম্যান।
দ্বিতীয় ইনিংসে অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে তাঁকে। বাংলাদেশের কোনো বোলারই তাঁর সামনে তেমন সুবিধা করতে পারেননি।
হজের সেঞ্চুরির পরপরই ৭৮ রান করে সাজঘরে ফেরেন কেভিন উইকহ্যাম। তাইজুল ইসলামের বলে নিজের ক্যাচ নিজেই নিয়ে তাঁকে আউট করেন এই স্পিনার। দারুণ ঝাঁপিয়ে নেওয়া সেই ক্যাচে ভাঙে উইকহ্যামের গুরুত্বপূর্ণ ইনিংস।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮