প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৩:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৮:৫০ এ.এম
স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর শত বর্ষের ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বিদ্যালয়ে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মো.মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা সিনিয়র শিক্ষক নাসরিন জাহান সিনিয়র শিক্ষক মরিয়ম বেগম সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সহকারী শিক্ষক জাকির হোসাইন প্রমুখ।
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল -বদর আল- শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল- বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্হান থেকে শিক্ষক সাংবাদিক চিকিৎসক সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ কে হত্যা করে।
আলোচনা শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২