এস এম রনি, স্টাফ রিপোর্টার:
আমেরিকার সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে ১৫-২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ শাহীন, সাবেক সভাপতি ও বর্তমান সদস্য হাফিজুল ইসলাম, সদস্য আ. হাই শরীফ, আব্দুস সালাম বাবুল, আব্দুল মালেক, শিশির চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিতর্কিত বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি। জনগণের মতামত উপেক্ষা করে এবং স্বচ্ছতা ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি গ্রহণযোগ্য নয়।
তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত কিছু চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী এবং এর মাধ্যমে দেশের সম্পদ ও বাজার বিদেশি শক্তির কাছে তুলে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
বক্তারা অবিলম্বে এসব ‘অসম ও দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবি জানান এবং এ ধরনের চুক্তি সম্পাদনকারীদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি, সকল বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতি অনুসরণের দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮