মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকার পর স্বরূপে ফিরেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমি। আজ মঙ্গলবার (৩০ জুন) একাডেমি মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল্লা আল শামস রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন জসী,অভিভাবক, ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে গত ১৫ই জুন একাডেমির অষ্টম শ্রেণীর আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসানের মৃতদেহ উদ্ধারের পর, প্রশাসন বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে।আগামী ২ জুলাই এইচএসসি পরীক্ষার জন্য প্রশাসন বিশেষ বিবেচনায় বিদ্যালয়টি খোলার অনুমতি দেয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮