মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের সোনারগাঁ'য়ে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এ বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮