মোঃ আবুল কালাম, ধর্মপাশা উপজেলা প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় গাবী গ্যাস ফিল্ড মাঠে সেলবরষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী, যুব জামায়াতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
কমিটিতে সাজিদুর রহমানকে সভাপতি, মোহাম্মদ সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক এবং এনামুল হককে বাইতুল মাল সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মুফতি মোবারক হোসেন এবং ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক ও পরিচালক মোজাম্মেল হক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম টিপুল, সাধারণ সম্পাদক ইলিয়াস হায়দার সেতু, সহ-সভাপতি আলাউদ্দিন, ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রাজীব মিয়া এবং ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলবরষ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮