দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের দামেই বিক্রি হবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে।
এর আগে গত ৩১ মে এসব জ্বালানি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছিল।
সরকার জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
অর্থাৎ, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুরো সেপ্টেম্বরজুড়েই ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বর্তমান নির্ধারিত দামেই বিক্রি হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮