তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ ও সেন্টমার্টিন রাউন্ড সাঁতার। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সেন্টমার্টিন দ্বীপের উত্তরের বীচে বুধবার এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ক্রীড়া পরিদপ্তর ঢাকার উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান রেজা তালুকদার। কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা ক্রীড়া পরিদপ্তরের সহকাররি পরিচালক এসআইএম ফেরদৌস আলম, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান, সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজালাল।
অনুষ্ঠানে সেন্টমার্টিন ইউপি'র চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন- 'দ্বীপের ছেলেমেয়েরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। এখানকার ছেলেমেয়েরা সঠিক পৃষ্টপোষকতা পেলে জাতীয় পর্যায়ে খেলাধুলায় আরো অবদান রাখতে পারবে'।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮