প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৩, ১১:৫৬ এ.এম
সুন্দরগঞ্জ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল ৫ জনের স্থগিত এবং ৭ জনের বৈধ হয়েছে। ঘোষিত তফশীল মোতাবেক ৩ ডিসেম্বর রোববার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়।
জানা গেছে বিধি মোতাবেক মনোনয়ন পত্রে ত্রুুটি পরিলক্ষিত হওয়ায় ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ৫ জনের স্থগিত এবং ৭ জনের বৈধ ঘোষনা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিত রসুল। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাফিজার রহমান সরদার স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার এবিএম মিজানুর রহমান ও আব্দুল্লাহ নাহিদ নিগার। গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২