প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ১:৩৩ পি.এম
সুন্দরগঞ্জে বালাপাড়া মসজিদের উদ্বোধন।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বালাপাড়া মহল্লায় ওয়াক্তি মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ব্যক্তিগত অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন ওয়াক্তি মসজিদের উদ্বোধন করেন বিচারপতি শওকত হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহনেওয়াজ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপ-সচিব রেজাউল আলম সরকার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ সুলতান আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমূখ। পরে মসজিদের ভিতরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ডাক্তার হাসিনা আকতার আশা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২