প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ১১:৩৩ এ.এম
সুন্দরগঞ্জে দ্বিতীয় ব্যাচে গ্রাম পুলিশদের- দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ শুরু।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দ্বিতীয় ব্যাচে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজি নাহিদ রসুর।
উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপপরিচালক স্থানীয় সরকার -উপ সচিব- মো. শরিফুল ইসলাম। সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম- দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা। প্রশিক্ষণে উপজেলা ১৩৬ জন গ্রাম পুলিশদের মধ্যে দ্বিতীয় ব্যাচে ৬৭ জন অংশ গ্রহণ করেন। এর আগে প্রথম ব্যাচে ৬৯ জন গ্রাম পুলিশ প্রশিক্ষণ গ্রহন করেছেন।
জানা গেছে- গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে জেলার ৭টি উপজেলার কর্মরত গ্রাম পুলিশদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২