প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৪, ৩:৫২ এ.এম
সুন্দরগঞ্জে জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জে-গাইবান্ধা-প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ কান্টি অফিসের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ৩০০ জন অসহায় বৃদ্ধা-বৃদ্ধ, এতিম, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. রাজিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, মহিলা বিষয়ক অফিসার মোছা. সুমী কায়ছার, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, জাকাত ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো. রেজাউল করিম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, খানাবাড়ি দাখিল মাদ্রাসার সুপার ইয়াকুব আলী, সাংবাদিক ফরহাদুল ইসলাম প্রমূখ। কনে কনে ঠান্ডায় কম্বল পেয়ে পেয়ে খুশি শীতার্ত অসহায় মানুষজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২