মোঃ আবুল কালাম, ধর্মপাশা সোনামগঞ্জ প্রতিনিধি,
জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, ধর্মপাশা থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/শরীফুল ইসলাম, এসআই(নিরস্ত্র)/মোঃ শফিউল্লাহ, এসআই(নিরস্ত্র)/মোঃ রফিকুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/মোঃ হানিফ, এএসআই(নিরস্ত্র)/মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ধর্মপাশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-৬১/২৬ (ধর্মপাশা) এর পরোয়ানাভূক্ত আসামী সুর আলম, পিতা-চান মিয়া, সাং-আতকাপাড়া, ইউপি-ধর্মপাশা, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ এবং নারী ও শিশু মামলা নং-১৫০/২৬, মোহনগঞ্জ থানার মামলা নং-০৩(০৭)২৫ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইশান ওরফে বাবু মিয়া ওরফে তৌফিকুল আকন্দ, পিতা-আঃ হক, সাং-ধর্মপাশা (পূর্বপাড়া), থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ দ্বয়কে ২১/১১/২০২৬ খ্রি. রাত্র অনুমান ০১.২০ ঘটিকায় তাহাদের বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮