মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে মো. সাইফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সাইফ ওই গ্রামের সজিব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সাইফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮