মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
অদ্য ২৬/১১/২০২৬ ইং সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় ধর্মপাশা থানায় অবসরপ্রাপ্ত এসপি জনাব জহিরুল ইসলাম ও এএসপি (অব:) আবুল কালাম মহোদয়দ্বয় আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ ইমাম হোসেন, সেকেন্ড অফিসার এস আই শরীফুল ইসলাম সহ থানার সকল অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭২-৭৩ সালে এসপি (অব:) জনাব জহিরুল ইসলাম এবং ১৯৭৭ সালে এএসপি (অব:) আবুল কালাম ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পরিদর্শনকালে স্যাররা তাহাদের চাকুরী জীবনে সেই সময়ের ধর্মপাশা থানা নিয়ে স্মৃতিচারণ করেন। বর্তমান ধর্মপাশা থানার কার্যক্রম, সার্বিক মান উন্নয়ন ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে স্যাররা থানা পুলিশের অফিসার-ফোর্সদের প্রতি অভিজ্ঞতামূলক দিক-নির্দেশনা প্রদান করেন। এসপি (অব:) জনাব জহিরুল ইসলাম স্যার ২০০৬ সালে ও এএসপি (অব:) আবুল কালাম স্যার ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসর নেন। তারা ধর্মপাশা থানার গৌরব, শিক্ষাবিদ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. রফিকুল ইসলাম এর বাড়িতে ভ্রমনে এসেছেন বলে জানান। স্যারদের এই আকস্মিক পরিদর্শনে ধর্মপাশা থানা পুলিশ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ সহ স্যারদের ভালবাসায় সিক্ত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮