চট্টগ্রাম প্রতিনিধি,
সীতাকুণ্ড বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার( ০১ সেপ্টেম্বর ) চট্টগ্রামের সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পিএইচপি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দক্ষ শ্রমিকদের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বড় বড় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত করা হচ্ছে। এখানে পিএইচপির শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়ার্ডটির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও সামগ্রিক পরিবেশও চমৎকার বলে মন্তব্য করেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও উন্নত শিপ রিসাইক্লিং শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। এ খাতে চাহিদাও রয়েছে। শিল্পটির আরও বিকাশ ও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। শিপ ইয়ার্ডের ব্যবসা সম্প্রসারণে বাধার দিকগুলো চিক্তিত করে সমস্যা সমাধানে কাজ করবে সরকার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮