
জনি কান্ত শর্মা, স্পোর্টস রিপোর্টার,
দেশের ক্রিকেটে নতুন প্রতিভাবান পেসার খুঁজে বের করতে শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ পেসারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এবারের আয়োজনের প্রথম আঞ্চলিক ট্রায়াল অনুষ্ঠিত হবে সিলেটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের তরুণ পেসারদের নিয়ে এ ট্রায়াল অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদের সকাল ১১টার মধ্যে স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
আঞ্চলিক বাছাইয়ে নিজেদের বোলিং দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দিতে পারা প্রতিযোগীরা পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক পর্ব শেষে আগামী ২২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত সিলেকশন রাউন্ড। সেখান থেকে নির্বাচিত সেরা প্রতিভাদের ২৫ অক্টোবর একই ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় তরুণ পেসারদের সামনে তুলে ধরার মাধ্যমে জাতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পেস আক্রমণে নতুন প্রতিভা যুক্ত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮