Dhaka , Wednesday, 1 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন আগামী জুলাইয়ে শহীদ আনাস হলের নির্মাণাধীন ব্লক চালু, আবাসিকতার আগাম বিজ্ঞপ্তি রামুতে গভীর রাতে অভিযান চালিয়ে এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে আবারও যৌথ উচ্ছেদ অভিযান, আটক- ১১ লক্ষ্মীপুরে জ্বালানি সংকটে সেচ দিতে না পেরে দিশেহারা কৃষক রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত, আটজ-১১ রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, বন্ধুর হাত পায়ের রক কর্তন রূপগঞ্জে ছেলে ও ছেলের বউয়ের অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে ইয়াবা-মদ ও পিস্তলসহ দুইজন গ্রেপ্তার লক্ষ্মীপুরর ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার মির্জাপুরে আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় অবৈধ তেল মজুদে জরিমানা, ৪০০ লিটার জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক এ কে এম মমিনুল হক: প্রজ্ঞাপন জারি বুড়িমারীতে খাবারের সাথে বিষক্রিয়া: একই পরিবারের ৯ জনকে অচেতন করে সর্বস্ব লুট লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে এ কে এম মমিনুল হকের নিয়োগ; সবার দোয়া চাইলেন ছেলে জারিফ রংপুরে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা: র‍্যাবের জালে প্রধান দুই আসামি গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জঙ্গল সলিমপুরের প্রায় দেড় লাখ মানুষ জিম্মিদশা থেকে মুক্ত :- চট্টগ্রাম জেলা প্রশাসক নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শুরু হলো চসিকের মহান স্বাধীনতা বইমেলা-২০২৬ নৈতিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত রাঙ্গুনিয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু সাভার রেডিও কলোনীর মেসার্স সাহারা ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন চবিতে সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন দুই শিক্ষক পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব

সিলেটে শিক্ষার্থীরা উত্তপ্ত- তোপের মুখে পদত্যাগ দুই অধ্যক্ষের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:17 am, Monday, 26 August 2024
  • 84 বার পড়া হয়েছে

সিলেটে শিক্ষার্থীরা উত্তপ্ত- তোপের মুখে পদত্যাগ দুই অধ্যক্ষের।।

সিলেট প্রতিনিধি।।

বৈষম্য ছাত্র আন্দোলনের পর এবার সিলেটে শিক্ষার্থীরা বিভিন্ন দুর্নীতিগ্রস্থ স্কুল ও কলেজ থেকে দুর্নীতিবাজদের সরাতে ন্যায্য দাবী নিয়ে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।
ইতোমধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেটের দুই কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। তারা হলেন  সিলেটে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা এবং সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী।

রোববার -২৫ আগষ্ট- দুপুরে নিজ-নিজ কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তারা।
রোববার -২৫ আগষ্ট- সকাল থেকে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। এতে প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষ হুসনে আরার বিরুদ্ধে অনিয়ম- দুর্নীতি- স্বেচ্ছাচারিতা এবং অন্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা একপর্যায়ে স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে অধ্যক্ষকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্র লিখে অন্য শিক্ষকদের কাছে দিয়ে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষক দীপক চৌধুরীকে তাড়া করেন বিক্ষোভকারী এক দল শিক্ষার্থী। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকার বলেন- প্রতিষ্ঠানটিতে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হচ্ছেন- এমন খবর ছিল। তবে অধ্যক্ষ পদত্যাগের লিখিত কপি তার কাছে রোববার -২৫ আগষ্ট- বিকেল পাঁচটা পর্যন্ত পৌঁছায়নি।
এ দিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার -২৫ আগষ্ট- দুপুর ১২টার দিকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে ১ আগস্ট কলেজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের  নেতা–কর্মীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সভা করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার -২৫ আগষ্ট- সকাল থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসবের অভিযোগে তার পদত্যাগ দাবি করে কলেজে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন। পদত্যাগের বিষয় নিশ্চিত করে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহীম বলেন, ‘আমরা সব শিক্ষক অধ্যক্ষকে সভা করতে নিষেধ করে ছিলাম। তিনি আমাদের কারও কথা না শুনে খেয়াল খুশিমতো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সভা করেছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম

সিলেটে শিক্ষার্থীরা উত্তপ্ত- তোপের মুখে পদত্যাগ দুই অধ্যক্ষের।।

আপডেট সময় : 11:36:17 am, Monday, 26 August 2024