প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৭:০৫ পি.এম
সিলেটে বছরব্যাপী খেলাধুলা হবে- সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

মোঃ ফারুক মিয়া :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে 'জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫" এর সিলেট ভেন্যুর শুভ উদ্বোধন করা হয় সিলেট জেলা স্টেডিয়ামে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মো. সারওয়ার আলম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ড. মোঃ এনামুল হক চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য সাদেক আহমদ, রাফায়াত মালিক রাফী, মহি উদ্দিন রাসেল ও মোঃ আজিজুর রহমান মিটন। এছাড়াও সিলেট জেলার সাবেক খেলোয়াড় বৃন্দ সহ এডহক কমিটির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
এসময় মোঃ সারওয়ার আলম বলেন সিলেটে সারাবছর খেলাধুলা হবে এবং খেলাধুলার সাথে যুক্ত থাকলে তরুণরা খারাপ কাজ থেকে বিরত থাকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২