মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
সিলেট নগরে ‘ট্রিপল মার্ডার’র ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার ভেতর ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে খুন করে পালিয়েছে। পুলিশের ধারণা ডাকাতি কিংবা পারিবারিক পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
বুধবার সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও মহানগর তাঁতীদলের সদস্যসচিব আমিনুল ইসলাম বেলাল জানান, সকাল ৯টার দিকে আবদুস সাত্তারের বাসা থেকে চিৎকার শোনা গেছে। বাসায় অসুস্থ কেউ চিৎকার করছেন ভেবে কেউ আর এগিয়ে যাননি। সকাল ১০টার দিকে বাসার রঙের কাজের জন্য একজন মিস্ত্রি এসে ডাকাডাকি করেও সাড়াশব্দ পায়নি। এসময় পাশের বিল্ডিংয়ের দু’তলার এক ভাড়াটে দেখতে পান আবদুস সাত্তারের বাসার দরজার নিচ দিয়ে বারান্দায় রক্ত গড়িয়ে বেরুচ্ছে। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে বাসার ভেতর থেকে লাশ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি কিংবা পারিবারিক পূর্ববিরোধের জের ধরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। বাসার ভেতরে আলমিরা ও ওয়াডড্রব তছনছ অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে একটি দলিলও পাওয়া যায়। বাসার ভেতর থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্রও খোয়া যেতে পারে বলে পুলিশ ধারণা করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮