প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৯:০১ পি.এম
সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ এলাকায় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ট্রফি উন্মোচন

মোঃ ফারুক মিয়া,
১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে আজ রোববার বেলা পৌনে একটায় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি। এছাড়া সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ বিসিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২