প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১১:২৫ এ.এম
সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরে গ্রেফতার

মো.ইমরান হোসেন, ষ্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য -এমপি- চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার -৯ ফেব্রুয়ারি- দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাঁকে শ্রীপুর থানা-পুলিশ গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায় , শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হওয়া চয়ন ইসলাম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর বহুতল ভবনটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চার ভবনের একটি ফ্ল্যাট থেকে চয়ন ইসলামকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২