এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের একটি পরিত্যক্ত অফিস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে পরিত্যক্ত অফিসের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পরিত্যক্ত অফিসের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছিল।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির টিমকে আঙুলের ছাপ সংগ্রহের জন্য খবর দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে, মরদেহের শরীরে কেরোসিন বা মবিলজাতীয় কোনো তরল পদার্থ মাখানো থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮