এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মামুন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের এসও রোডের আইলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহনপুরা এলাকার খোরশেদ হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে মামুনের বাবা নাস্তা করার জন্য তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে কাঠের ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে মামুনের স্ত্রী একমাত্র শিশুসন্তান জান্নাতকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবার জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮