এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় শামীম হোসেন (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল নিয়ে বিকাশের মাধ্যমে প্রায় ৯ হাজার ৫০০ টাকা ট্রান্সফার করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৪টার দিকে সাইনবোর্ড চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহত শামীম হোসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের সোলায়মান মিজির ছেলে। তিনি সাইনবোর্ড নবজাতক হাসপাতালে ব্রাদার হিসেবে কর্মরত এবং ঢাকার মিরপুর-৬ এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ভোরে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র (ছুরি/চাপাতি) দেখিয়ে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে ছিনতাইকারীরা তার মোবাইল নিয়ে বিকাশের মাধ্যমে প্রায় ৯ হাজার ৫০০ টাকা ট্রান্সফার করে নেয়।
চিৎকার করলে ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক কিছু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। পরে তিনি কর্মস্থল নবজাতক হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮