এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কে মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের এসআই বেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোমবার বিকেল পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮