চট্টগ্রাম ব্যুরো:
সিএমপি'র ডবলমুরিং থানাধীন পাঠানটুলি আজিজ বোর্ডিং এর পাশে অবস্থিত বড়ুয়াপাড়া গামী রাস্তার
উপর ১০/০৮/২৬ ইং তারিখ বিকাল ০৬ টা ৩০ মিনিটের সময়
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ আসাদ রায়হান (৩৪) এর নেতৃত্বে ২০০-২৫০জন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্য নিয়ে মিছিল করার জন্য জড়ো হবার
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা-পুলিশ অভিযান পরিচালনা করে মূল নেতৃত্বদানকারী ১)মো: আসাদ রায়হান সহ
২)মোহাম্মদ নুরুন্নবী- বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি, সদরঘাট থানা, ৩) মোহাম্মদ খায়ের-২৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য
৪) মোঃ জুয়েল- সদস্য,
৫) মোহাম্মদ তুষার- সদস্য এবং ৬) মোহাম্মদ কায়সার আহমেদ - সদস্যদের ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয়।
এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই সংক্রান্তে ডবলমুরিং মডেল থানা মামলা নম্বর ০৮, তারিখ ১১ আগস্ট ২০২৬ খ্রিঃ,সন্ত্রাস বিরোধী আইন২০০৯( সংশোধনী-২০১৩) এর ৬(১)/৭/৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা রুজু হয় এবং আসামীদের আদালতে প্রেরন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮