চট্টগ্রাম প্রতিনিধি,
গত ২১ নভেম্বর ২০২৬ ইং, সন্ধ্যা অনুমানিক ০৭ টা ৩০ মিনিটের সময় চান্দগাঁও থানা এলাকায় মোবাইল-৩১ ডিউটিতে নিয়োজিত পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথাস্থ মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে রাস্তার ওপর সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করাকালীন আসামি ০১। তৌহিদুল আলম আকিব (১৯), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-রুবি আক্তার, সাং-কুলাগাঁও, মাজার গেইট, ৪ নং ওয়ার্ড, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কুয়াইশ, সাজেদা ম্যানশন, ১৪নং শিকারপুর ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম-কে গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশি করে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে মোবাইল-৩১ টিমের অফিসার পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করলে থানা এলাকায় অভিযান-৩১ ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ ফরহাদ মহিম, এসআই মোঃ ইমাম হোসেন ও এএসআই মোঃ মমতাজ আলম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, তার বর্তমান ঠিকানার বাসায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আভিযানিক দল আসামিকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশস্থ সাজেদা ম্যানশনের ৪র্থ তলায়, অর্থাৎ আসামির বর্তমান ঠিকানার বাসায় অভিযান পরিচালনা আসামীর দেখানো ও সনাক্তমতে ০১টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন ও ইয়াবা তৈরির সরঞ্জাম যথাক্রমে: কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল সহ ইয়াবার সাইজ যন্ত্র ০১টি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আরও জানায়, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় সে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে এবং নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন ক্রয় করে তার বর্তমান ঠিকানার ভাড়া বাসায় স্থাপন করে। পরবর্তীতে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
উদ্ধারকৃত আলামত:
১। ০১ (এক)টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন, যার আনুমানিক মূল্য ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা।
২। ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট।
৩। ইয়াবা তৈরির সরঞ্জাম যথাক্রমে: কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল।
৪। ইয়াবার সাইজ নির্ধারণের যন্ত্র স্লাইড ক্যালিপার্স-০১টি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮