তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার সাহিত্য একাডেমির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে খ্যাতিমান লোক গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম সভাপতি এবং কবি, অনুবাদক ও সাংবাদিক রুহুল কাদের বাবুল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল পাঁচটায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৩-২০২৪ সেশনের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গির। এসময় নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বদিউল আলম ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ বাকের উপস্থিত ছিলেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মোঃ নাছির উদ্দিন, সহসম্পাদক সোহেল ইকবাল, অর্থ সম্পাদক মোঃ আমির উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শামীম আকতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর, অফিস সম্পাদক কল্লোল দে চৌধুরী এবং নির্বাহি সদস্য- অধ্যক্ষ অজিত দাশ, নুরুল আলম হেলালি, শফিউল আলম শফি, নুর মোহাম্মদ, জোসনা ইকবাল, কানিজ ফাতেমা ও খাইরুল ইসলাম আদিব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮