দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের বর্ণনা দেওয়া একটি ভিডিও শেয়ার করেন তিনি।
ভিডিওর ক্যাপশনে শফিকুর রহমান ঘটনাটিকে ‘চাঁদাবাজদের হানা’ হিসেবে উল্লেখ করে লেখেন, গভীর রাতে সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে।
তিনি আরও লেখেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮