দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। কয়েকটি ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য দ্রুত বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
পরে ২৮ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুরের ঘটনায় তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮